মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম | ২৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম কুড়িয়েছেন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার চিকিৎসা সেবা শুধু পেশাগত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে এলাকাবাসীর কাছে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম এখন আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিএমএফ ডিগ্রি অর্জনের পর থেকেই মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নিজেকে গ্রামীণ স্বাস্থ্যসেবায় নিয়োজিত করেন। অল্প সময়ের মধ্যেই তার আন্তরিকতা, দক্ষতা ও মানবিক আচরণ সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তিনি শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে তাদের পাশে দাঁড়িয়েছেন। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এছাড়াও, মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নাগেশ্বরী ব্লাড ব্যাংক, একতা সেবা ফাউন্ডেশন ও আলোকিত যুব সংগঠনের উপদেষ্টা এবং সবুজ বাংলাদেশ জেলা শাখার সভাপতি হিসেবে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতি বছর ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সময় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো তার নিত্যদিনের কাজ। এসব উদ্যোগ তাকে একজন প্রকৃত সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় যুবসমাজের উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে হাসনাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম। তার এই উদ্যোগে এলাকার তরুণরা অনুপ্রাণিত হচ্ছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় যুবক মাসুদ রানা ও লিমন ইসলাম জানান, মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তার এই অবদান বিবেচনায় তারা তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের মতে, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এ বিষয়ে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, তিনি তার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই তার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
আরোও পড়ুন – কুড়িগ্রাম রাজারহাটে পঙ্গু রফিকুলের ঘর-দোকানের আশ্বাস | ইউএনও মানবিক উদ্যোগ
হাসনাবাদ ইউনিয়নের মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম: জনসেবায় অনন্য দৃষ্টান্ত