রাজশাহী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী কলেজ অ্যালামনাই ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার (৩১ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের ৩৪২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, মেরিন একাডেমি ও বিএমএ লং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে আয়োজিত এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিএনসিসির একটি চৌকস দল অতিথিদের গার্ড অব অনার প্রদান করলে মিলনায়তনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। আয়োজকরা জানান, প্রতি বছরই রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এ ধরনের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। একইসঙ্গে ১০ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘কোয়াক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। কলেজের শিক্ষার্থীদের গবেষণা, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে সামনে আনার লক্ষ্যে ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে বলে আয়োজকরা জানান। পুরো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করেন ঢাকা মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা সিদ্দিকা, বুয়েটে ভর্তি হওয়া হাসিনুল ইসলাম সৃজন, তাসনিয়া তিথি এবং দিনাজপুর মেডিকেলে চান্স পাওয়া রাব্বি। তারা বলেন, রাজশাহী কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, নিয়মিত পাঠদান ও অনুপ্রেরণাই তাদের সফলতার প্রধান ভিত্তি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহমিনা শামীম তাসু। বক্তারা বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কলেজ প্রশাসন ও অ্যালামনাই সদস্যরা একসঙ্গে কাজ করছেন। তারা আরও বলেন, এ ধরনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ভবিষ্যৎ শিক্ষার্থীদের মধ্যেও প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস তৈরি করবে।

অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজ চত্বরে বৃক্ষের চারা রোপণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা। আয়োজকরা জানান, শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং রাজশাহী কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

আরোও পড়ুন – ঈদে রাজশাহীতে র‍্যাবের কড়া নিরাপত্তা, নজরদারিতে ৫ জেলা!

জুন ১, ২০২৬