ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, দোকানপাটে ভাঙচুর ও লুটপাট

সেলিম মাহবুব, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ইছামতী বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে দুই গ্রামের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ, বিজিবি ও স্থানীয় জনগণ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ সেখানে অবস্থান করছে।

আহতদের মধ্যে গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া, লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন ও মুক্তার হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন, তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও ডিজেল ঢেলে আগুন লাগানোর ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সূত্র জানায়, এলসি-ভিত্তিক চুনাপাথর ব্যবসার টাকা লেনদেন নিয়ে লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রামবাসীর মধ্যে।

তবে সংঘর্ষের সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করেছেন উভয় গ্রামের বাসিন্দারা। বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া গ্রামের কামরুজ্জামান পরস্পরকে দায়ী করে পাল্টা বক্তব্য দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

নভেম্বর ১, ২০২৫