নবীনগরে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপি প্রার্থী এম এ মান্নানের মতবিনিময়

মাজহারুল ইসলাম বাদলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের অ্যাডভোকেট এম এ মান্নান।
সভা শুরুর পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এক মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সভায় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মো. দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সভায় বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য সুবির রঞ্জন সাহা, মানিক বিশ্বাস, রাজন দাস, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, শ্যামল বর্মন শিমুল, মিঠু সূত্রধর, পলাল হেমেন্দ্র বর্মন ও শংকর দাসসহ অন্যান্য প্রতিনিধিরা। তারা নবীনগরের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও নিরাপত্তা বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় রাষ্ট্র এবং এখানে সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা সমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সময় সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। নবীনগরের সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় দলীয়ভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার পথ সুগম হবে। সভা শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

জানুয়ারি ৩, ২০২৬