নাহিদ হাসান,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের উপস্থিতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে শেষ হয় ইফতার মাহফিল
এছাড়াও ইফতার মাহফিলে নরসিংদী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরোও পড়ুন – বুটেক্সসাস ইফতার মাহফিল ২০২৬: মিলনমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদী জেলা বিএনপির আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত