
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ ও বাংলাদেশ পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শ্রীনগরে গুলিবর্ষণ এর ঘটনার সময় অভিযানে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে শ্রীনগরে গুলিবর্ষণ
রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের বালুর মাঠ এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রপাড়া গ্রামের আব্দুল মান্নান খান (৬০), হারুন খান (৮০) ও মহসিন খান (২৯)সহ ৭–৮ জনের একটি পক্ষের সঙ্গে মিজান খানের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এলাকায় শ্রীনগরে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিতে আহত অন্তত ১০ জন
প্রাথমিক তথ্যে জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে হারুন খান তার লাইসেন্স করা একনালা বন্দুক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এই শ্রীনগরে গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত মিজান খান (৩৭), জয়সন বেগম (৬০) ও মিনু বেগম (৫০)সহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
যৌথ অভিযানে গ্রেফতার ৩
ঘটনার খবর পেয়ে র্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল এবং শ্রীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আব্দুল মান্নান খান, হারুন খান ও মহসিন খানকে গ্রেফতার করে।
অভিযানকালে শ্রীনগরে গুলিবর্ষণ ঘটনায় ব্যবহৃত একটি একনালা বন্দুক, একটি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, গুলির খোসা এবং একটি ওয়াকি-টকি সেট ও চার্জার উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, শ্রীনগরে গুলিবর্ষণ মামলায় গ্রেফতারদের বিরুদ্ধে শ্রীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরোও পড়ুন - নড়াইলে আওয়ামিলীগ এর হামলায় বিএনপির সমর্থক নিহত | সিংগাশোলপুরে সংঘর্ষ