
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মার্চ) বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর এলাকার মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন পোশাক পেয়েছে।
পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে আয়োজন করা হয় এই ঈদের পোশাক বিতরণ কর্মসূচি। মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং তাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া।
মুখ্য অতিথি মোঃ সুজন মোল্লা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই আমার লক্ষ্য। ভবিষ্যতেও তিনি এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুজন মোল্লার সহধর্মিণী সামিহা আফরোজ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, মাদ্রাসার সভাপতি মোঃ মামুনুল করিম, সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ ফকির, বেমরতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা, যুবদল নেতা মোঃ মিজান ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরোও পড়ুন - পলাশে পথশিশুদের ঈদের জামা বিতরণ | পাপনের উদ্যোগে অর্ধশতাধিক শিশুর মুখে হাসি