
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় শ্রীনগরে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির মাধ্যমে ৬টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার বাঘড়া ইউনিয়নে এই উদ্যোগ বাস্তবায়ন করে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”।
সুবিধাবঞ্চিতদের পাশে সংগঠনের কার্যক্রম
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক তাজুল ইসলাম মাদবর, সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান, সুমন আহম্মেদ, রাজীব হোসেন, বাবু জুবায়ের ভূইয়া মানিক, মোঃ জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান বলেন,
“মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতবস্ত্র বিতরণ, মসজিদ-মাদ্রাসায় মাইক-ফ্যান প্রদান, টয়লেট নির্মাণ ও অসুস্থ রোগীদের সহায়তা—এসব কার্যক্রম আমরা নিয়মিত পরিচালনা করি।”
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি তাজুল ইসলাম মাদবর বলেন,
“শ্রীনগরে সেলাই মেশিন বিতরণ উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। সংগঠনটি সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে, ভবিষ্যতেও যেন এই কার্যক্রম অব্যাহত থাকে সেই প্রত্যাশা করি।”
উপকারভোগীদের অনুভূতি
সেলাই মেশিন পাওয়া হেনা বেগম বলেন,
“আমি এবং আমার সাথে আরও পাঁচজন এই সহায়তা পেয়ে অনেক খুশি। এটি আমাদের আয় করার একটি বড় সুযোগ তৈরি করেছে।”
আরোও পড়ুন - শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার