
নরসিংদী প্রতিনিধি : নাহিদ হাসান
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামে পলাশে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
একই গ্রামের দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু
নিহতরা হলেন শেখ শরিফ ও মুসান্না গালিব মিম (২৮)। তারা দুজনই ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাসিন্দা। শেখ শরিফ বাশির উদ্দিন শেখের ছেলে এবং মুসান্না গালিব মিম আমিরুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের নিজ নিজ ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পলাশে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, “মুসান্না গালিব মিমের মৃত্যু কয়েকদিন আগে হতে পারে। তার মরদেহে পচনের লক্ষণ পাওয়া গেছে।”
তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ
পুলিশ আরও জানায়, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাশে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরোও পড়ুন - পলাশে পথশিশুদের ঈদের জামা বিতরণ | পাপনের উদ্যোগে অর্ধশতাধিক শিশুর মুখে হাসি