
রাকিব আল মুক্তাদীর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জে আসছেন। তার এই সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, তিনি সফরের সময় ধর্মীয় ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল পবিত্র জুমআর নামাজ তিনি আদায় করবেন নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্থান জামে মসজিদে। সেখানে তিনি স্থানীয় মুসল্লীদের সঙ্গে নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে জানা গেছে। এই সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করতে পারেন।
বৃহস্পতিবার (৭ মে) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মাধ্যমে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, নাসিরুদ্দিন পাটোয়ারী নারায়ণগঞ্জ সফরে আসবেন এবং জুমার নামাজে অংশ নেবেন। একই সঙ্গে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রস্তুতিও লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, নাসিরুদ্দিন পাটোয়ারী এর এই সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে তার আগমনকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
আরোও পড়ুন - নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি: আদালতে মামলা, অভিযুক্ত ৮ জনের মধ্যে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীও
আরোও পড়ুন - নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি: আদালতে মামলা, অভিযুক্ত ৮ জনের মধ্যে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীও