
নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, সাহিত্যচর্চা এবং তরুণ সমাজকে ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করার স্বীকৃতিস্বরূপ “Media & Entrepreneur Award 2026” অর্জন করেছেন তরুণ কবি ও শিক্ষাপরামর্শক নাজমুল হক প্রদীপ। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর এ অর্জন প্রশংসিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান এবং সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাজমুল হক প্রদীপ। বিশেষ করে তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবেই তাঁকে “Media & Entrepreneur Award 2026” প্রদান করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা যায়।
বাংলা কবিতা ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নাজমুল হক প্রদীপ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাবাগান গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ‘মাস্টার্স অব এডুকেশন’ বিষয়ে অধ্যয়নরত। পাশাপাশি গণিত, শিক্ষা ও আইন বিষয়ে তাঁর একাধিক একাডেমিক অর্জন রয়েছে, যা তাঁকে একজন বহুমাত্রিক শিক্ষাবিদ হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
সাহিত্যাঙ্গনেও তিনি একজন উদীয়মান তরুণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কলম হবে কি?’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তাঁর কবিতায় সমাজের বাস্তবতা, মানবিক সংকট, শিক্ষাবোধ, দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধের বিষয়গুলো গভীরভাবে ফুটে ওঠে। বাংলা কবিতা ডটকমে প্রকাশিত তাঁর ‘মানবতার সমাজ’, ‘মনুষ্যত্ব’ ও ‘পৃথিবীর অসুখ’ কবিতাগুলো পাঠকের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে। কবিতার মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুধু সাহিত্যচর্চাই নয়, শিক্ষাপরামর্শক হিসেবেও তিনি তরুণ শিক্ষার্থীদের মাঝে বেশ পরিচিত। বিভিন্ন সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা, নৈতিক শিক্ষা ও আত্মউন্নয়নমূলক বিষয়ে দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। তাঁর মতে, শিক্ষা কেবল সনদ অর্জনের বিষয় নয়; বরং এটি একজন মানুষকে মানবিক, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে।
“Media & Entrepreneur Award 2026” অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাজমুল হক প্রদীপ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার শিক্ষক, পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা এবং অনুপ্রেরণার ফল। আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষা ও সাহিত্যকে মানুষের কল্যাণে কাজে লাগাতে। ভবিষ্যতেও নতুন প্রজন্মের জন্য ইতিবাচক কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান তরুণ সমাজকে হতাশা ও নেতিবাচকতা থেকে বের করে আনতে সাহিত্য, শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন। তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশ ও সমাজ আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
“Media & Entrepreneur Award 2026” অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে নাজমুল হক প্রদীপকে অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষা ও সাহিত্যক্ষেত্রে তাঁর ভবিষ্যৎ পথচলা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
আরোও পড়ুন - আইনের আওতায় টিকটক – রীলসে নিজেদের প্রদর্শন করা দোলা মল্লিক ও তার সহযোগী সদস্যরা