ফটিকছড়ি কাঞ্চন নগর বাজারে আগুন: ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১ কোটি টাকা

মনির হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর (চৌমুহনি) বাজারে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি কাঞ্চন নগর বাজারে আগুন লাগে একটি গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেল বিক্রেতার দোকান থেকে।

ফটিকছড়ি কাঞ্চন নগর বাজার আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ফটিকছড়ি কাঞ্চন নগর বাজারে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ২টি মুদি দোকান, ১টি চশমার দোকান ও ১টি ওষুধের ফার্মেসিসহ মোট ৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে ফটিকছড়ি সদর থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফটিকছড়ি কাঞ্চন নগর বাজারে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে ফটিকছড়ি থানা পুলিশ।

আরোও পড়ুন – টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন, সাত ইউনিটের প্রচেষ্টায় চলছে নিয়ন্ত্রণ অভিযান

মার্চ ২, ২০২৬