মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি: টেকনাফ ছাত্রদল নেতা আবু হুরাইরা শামীম

কাউছার উদ্দিন হৃদয়, কক্সবাজার প্রতিনিধিঃ

রাজনীতিতে মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতা আবু হুরাইরা শামীম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান রাজনীতিতে মব সৃষ্টির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ

আবু হুরাইরা শামীম বলেন, রাজনীতিতে কিছু পথভ্রষ্ট নেতা ও অন্ধ কূপমণ্ডূক বিশ্লেষণকারী মব সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিল করার চেষ্টা করছে। তাদের একমাত্র উদ্দেশ্য সাধারণ জনগণকে বিভ্রান্ত করা।
তিনি উল্লেখ করেন, গত সংসদ নির্বাচনের সময় বিভিন্ন ক্ষেত্রে এই মব কালচার গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত এসব অপপ্রচার হাস্যরসে পরিণত হয়েছে এবং সত্যের বিজয় উন্মোচিত হয়েছে।

রাজনীতি প্রতিযোগিতার জায়গা

আবু হুরাইরা শামীম বলেন, রাজনীতি মূলত প্রতিযোগিতার জায়গা। এই প্রতিযোগিতার মাধ্যমেই রাজনৈতিক বিজয় ও পরাজয় নির্ধারিত হয়। কিন্তু মব সৃষ্টি করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করা একটি ভ্রান্ত পথ।
তিনি বলেন, নির্বাচন সামনে এলেই কিছু মানুষ অপপ্রচার চালায়—যেমন অমুক জিতবেই, অমুক ছাড়া কেউ নেই বা অমুককে মনোনয়ন না দিলে ভোট দেওয়া হবে না। এসব অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়।

ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সমালোচনা

তিনি আরও বলেন, অনুসন্ধানে দেখা যায় এসব প্রচারণা অনেক সময় অন্ধ অনুসারীদের দিয়ে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি তাদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট প্রতিষ্ঠানের চাকরিজীবী হয়েও রাজনীতির নামে এসব কর্মকাণ্ডে জড়িত থাকে।
তিনি প্রশ্ন তুলে বলেন, যদি কোনো ব্যক্তি হঠাৎ অনুপস্থিত হয়ে যায়, তাহলে সেই নেতৃত্ব কোথায় পাওয়া যাবে? তার মতে, রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিকতার চেয়ে নেতৃত্ব সৃষ্টি করা বেশি গুরুত্বপূর্ণ। নেতৃত্ব তৈরি না হলে দল ও রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির আহ্বান

পোস্টে তিনি বলেন, এখন আর নির্বাচনের আগেই ফল নির্ধারিত হওয়ার যুগ নেই। এটি তারেক রহমানের সরকার, যা গণতন্ত্রে বিশ্বাসী। সকল দল-মতের অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতায় জনগণের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত হবে।
তিনি দাবি করেন, অতীতে শেখ হাসিনার আমলে কে জিতবে আর কে হারবে তা অনেক সময় আগে থেকেই নির্ধারিত থাকত। কিন্তু সেই মবভিত্তিক রাজনীতির বিপরীত হলো গণতান্ত্রিক পরিবর্তন।
সবশেষে তিনি বলেন,
“জোর যার মুল্লুক তার—এই রাজনীতির কবর ইতোমধ্যে রচিত হয়েছে। নতুন করে কেউ যেন স্বৈরাচারী হওয়ার চেষ্টা না করে।”
তিনি আরও বলেন, রাজনীতি হোক আদর্শের ভিত্তিতে। সবাইকে সুস্থ রাজনৈতিক চর্চার পথে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন, যেন সবাইকে সঠিক ও সুস্থ রাজনীতির পথে পরিচালিত করা হয়।

আরোও পড়ুন – রূপগঞ্জে মাদকচক্র ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

মার্চ ১০, ২০২৬