মনির হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ফটিকছড়িতে তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
শনিবার (১৪ মার্চ) তেল না থাকায় উপজেলার অধিকাংশ তেলের দোকান বন্ধ ছিল। ফলে উপজেলার একটি মাত্র পেট্রোল পাম্প মেসার্স সুন্দর অয়েল ফিলিং স্টেশন-এ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।
তেল না থাকায় বন্ধ বেশিরভাগ দোকান, একটি পাম্পে উপচে পড়া ভিড়
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়িতে তেলের সংকট তৈরি হওয়ায় অনেকেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
এদিকে তেলের সংকটকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতি লিটার অকটেন বা পেট্রোলের ন্যায্য মূল্য ১২০ টাকা হলেও কোথাও কোথাও তা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসী ও মোটরসাইকেল চালকদের দাবি, ফটিকছড়িতে তেলের সংকটকে কেন্দ্র করে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ভুক্তভোগীরা দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরোও পড়ুন – ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব

ফটিকছড়িতে তেলের সংকট, পাম্পে ভিড় ও বেশি দামে বিক্রির অভিযোগ