মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালেই শুরু হয় কর্মসূচি
বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ
পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য ‘প্রত্যয় ’৭১’-এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি, বাঁধন এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

দোয়া ও প্রার্থনা
বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ক্যাম্পাসস্থ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন