নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। সাংসদ আব্দুল্লাহ আল আমিন বলেন, অপরাধী যেই হোক না কেন, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তার এই দৃঢ় অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজ আদায় করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় অবস্থিত বাইতুল জান্নাত জামে মসজিদে উপস্থিত হন এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। নামাজ শেষে মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিস্তার নিয়ে আলোচনা হয়।

আলোচনায় তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকুন। তাহলে আমাদের এলাকা একটি শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে। তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।
এ সময় উন্নয়ন প্রসঙ্গেও বক্তব্য রাখেন সাংসদ আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, এলাকার মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাটের উন্নয়নে ইনশাআল্লাহ আমি কাজ করে যাবো এবং ভবিষ্যতেও এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আশ্বাস দেন, জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি সবসময় সচেষ্ট থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বাবলু চৌধুরী, সদস্য সচিব নাসিম, ছাত্রশক্তির প্রতিনিধি সজিব, এনসিপির নূর জামাল, শ্রমিকশক্তির শাহাবুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সবাই নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন-এর বক্তব্যকে সমর্থন জানিয়ে অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বাইতুল জান্নাত জামে মসজিদের সেক্রেটারি রাশেদুর রহমান মিন্টু। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন-এর দিকনির্দেশনা অনুযায়ী কাজ করলে এলাকা থেকে মাদক ও সন্ত্রাস দূর করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, সাংসদ আব্দুল্লাহ আল আমিন-এর এই কঠোর বার্তা এবং সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় কার্যক্রম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, তার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ আসন একটি নিরাপদ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত হবে।
সবশেষে বলা যায়, আব্দুল্লাহ আল আমিন-এর এই অবস্থান ও কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরোও পড়ুন – শারীরিক অসুস্থ রাজনৈতিক সহযোদ্ধাদের বাড়িতে খোঁজখবর নিতে এনসিপি যুব শক্তির বাবলু
নারায়ণগঞ্জ-৪ আসনে অপরাধ দমনে কঠোর বার্তা দিলেন সাংসদ আব্দুল্লাহ আল আমিন