মোঃ ইয়াছিন আলী সামু,জুড়ী উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইসলামী ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এক রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০১ মে, ২০২৬ ঈসায়ী, শুক্রবার স্থানীয় একটি সেন্টারে আয়োজিত এ কর্মশালাটি সারারাতব্যাপী চলে। আয়োজকরা জানান, সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চেতনা জাগ্রত করা এবং কর্মীদের প্রশিক্ষিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আলোচনা, প্রশিক্ষণ সেশন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য।
এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান। তিনি তার বক্তব্যে বলেন, তালামীযে ইসলামিয়া কোনো ধরনের পার্থিব স্বার্থ বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করে না। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করা। তিনি আরও বলেন, বর্তমান যুগে ছাত্রসমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে এই ধরনের সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। তিনি বলেন, তালামীযে ইসলামিয়া সমাজে একটি নৈতিক ভিত্তি তৈরি করতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনের ভূমিকা প্রশংসনীয়। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে জ্ঞান, নৈতিকতা এবং নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে।
কর্মশালায় আরও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পারভেজ। তারা সংগঠনের সাংগঠনিক কাঠামো, কর্মপরিকল্পনা এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এর সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার সরকারি কলেজ সাধারণ সম্পাদক নওশাদ আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী ময়নুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ কাওছার আহমদ, জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদসহ অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতে তালামীযে ইসলামিয়া সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।
আরও পড়ুন – নারায়ণগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: আলোচনায় আশা চৌধুরী ও তার সহযোগীরা
জুড়ী উপজেলায় তালামীযে ইসলামিয়ার রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত