মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি দেশের গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সংবাদকর্মীদের নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ, সভাপতি ফখরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু এবং জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়ম জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করছেন। মুক্ত গণমাধ্যম দিবস সাংবাদিকদের অধিকার, দায়িত্ব এবং পেশাগত মর্যাদা রক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করার দিন বলেও তিনি উল্লেখ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, কুড়িগ্রামের সংবাদকর্মীরা জেলার নানা সমস্যা, অপরাধ, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থের বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন। এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তেমনি প্রশাসনও বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারছে। তিনি বলেন, সাংবাদিকদের কাজের পরিবেশ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। মুক্ত গণমাধ্যম দিবস আমাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই-খুদা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে অনেক সময় সাংবাদিকরা নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তবুও তারা সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রশাসন ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে। সাংবাদিকদের যৌক্তিক দাবি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ভুয়া তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। এ অবস্থায় পেশাদার সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দায়িত্বশীল সংবাদ পরিবেশন, তথ্য যাচাই এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নের দাবি জানানো হয়।
শেষে কুড়িগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, জনগণের কথা তুলে ধরতে তারা ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
আরোও পড়ুন – বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বকশীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত, সাংবাদিকতার স্বাধীনতার দাবি জোরালো