শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার দোহার উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ দোহারে বোরো ধান সংগ্রহ ২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী আয়োজন ঘিরে কৃষকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। সরকারের এই উদ্যোগ কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে মোট ৪৩২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি বলেন, কৃষকের ঘামঝরা পরিশ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দোহারে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করবে এবং প্রকৃত কৃষকরাই অগ্রাধিকার পাবেন। সরকারের এই পদক্ষেপের ফলে কৃষকদের মাঝে আস্থা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা আরও বেশি উৎসাহ নিয়ে ধান চাষে এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে উপস্থিত এক প্রান্তিক কৃষক সেচ সংকটের বিষয়টি তুলে ধরলে খন্দকার আবু আশফাক তাৎক্ষণিকভাবে বিষয়টির গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সময় তিনি জানান, সরকার প্রধান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী দখল হওয়া খাল দ্রুত পুনরুদ্ধার করা হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে। এর মাধ্যমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং মৎস্য খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় কৃষকরা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে ধানের উৎপাদন খরচ অনেক বেড়েছে। সার, বীজ, কীটনাশক ও সেচ খরচ বৃদ্ধির কারণে অনেক কৃষক আর্থিক চাপে রয়েছেন। এমন বাস্তবতায় সরকারের সরাসরি ধান ক্রয় কার্যক্রম কৃষকদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। তারা আশা করছেন, দোহারে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে ধানের দামে স্থিতিশীলতা ফিরে আসবে। কৃষকদের অভিযোগ, অতীতে অনেক সময় প্রকৃত কৃষক বাদ পড়ে দালালচক্র সুবিধা নিয়েছে। তবে এবারের উদ্যোগে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সাধারণ কৃষকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, ধান সংগ্রহ কার্যক্রম শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন কাজ করছে। প্রকৃত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে ধান সংগ্রহ করা হবে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষকদের হয়রানি বা দুর্ভোগ এড়াতে খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া সংগ্রহ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকেও সক্রিয় রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া কৃষক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক ব্যবস্থাপনা ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে দোহারে বোরো ধান সংগ্রহ কার্যক্রম কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
আরোও পড়ুন –দোহারে ভাতার টাকা বিতরণ শুরু, পিন নম্বর গোপন রাখার পরামর্শ ইউএনও’র
দোহারে বোরো ধান সংগ্রহ উদ্বোধন, কৃষকের ন্যায্যমূল্যে জিরো টলারেন্স ঘোষণা