জয়পুরহাটে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সরকারি উন্নয়ন ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি বলেন, বর্তমান সরকার দেশের তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে খাদ্য নিরাপত্তা, কৃষি সহায়তা, পরিবেশ রক্ষা এবং নারীদের চলাচল সুবিধা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে। তিনি আরও বলেন, এসব উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সরকারি উন্নয়ন ব্রিফিং-এ জানানো হয়, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। একইসঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফের মতো উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বক্তারা জানান, এসব উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমছে এবং কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার স্থানীয় পর্যায়ে নানা প্রকল্প বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করা হয়।

ব্রিফিংয়ে পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে পানি নিষ্কাশন ও কৃষি সেচব্যবস্থা উন্নত করার উদ্যোগের কথা তুলে ধরা হয়। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার তথ্য জানানো হয়। এলজিইডির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সড়ক উন্নয়ন ও নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উন্নয়ন কার্যক্রমের সুফল ইতোমধ্যে সাধারণ মানুষ পেতে শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ সময় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, বন সংরক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ। বক্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জয়পুরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। পুরো অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সরকারি উন্নয়ন ব্রিফিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এতে জনগণ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আরও সচেতন হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরোও পড়ুন – নাটোরে গাঁজা উদ্ধার: র‌্যাব-৫ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মে ২১, ২০২৬