সালেকুজ্জামান শামীম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় “মাদক ছেড়ে খেলায় এসো” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন। স্থানীয় তরুণ সমাজকে মাদক ও অনলাইন গেমসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এমন বার্তা দিয়েই শুরু হয় এবারের আয়োজন। বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪টায় উপজেলার সাফদারপুর এলাকায় সফদারপুর ক্রীড়া একাদশের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন বড় আয়োজনের কারণে এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক জনাব আমিরুজ্জামান খান শিমুল। তিনি কোটচাঁদপুর ফুটবল আয়োজনের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে দেশের তরুণ সমাজ ধীরে ধীরে মাদক ও অনলাইন গেমসের দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি জেলা ও উপজেলায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিওন আহমেদ। আয়োজকরা জানান, কোটচাঁদপুর ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার যুবসমাজের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা ভবিষ্যতেও নিয়মিত এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। মাঠের নিরাপত্তা ও দর্শকদের বসার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাঠে বল মেরে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রাজশাহী ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। খেলার প্রথমার্ধে কয়েকটি আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে সিরাজগঞ্জ ফুটবল একাদশ একটি গুরুত্বপূর্ণ গোল করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত রাজশাহী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সিরাজগঞ্জ জেলা দল বিজয় অর্জন করে। কোটচাঁদপুর ফুটবল ম্যাচটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সচেতনতা তৈরিরও একটি বড় প্ল্যাটফর্ম। বিশেষ করে মাদকবিরোধী বার্তা নিয়ে আয়োজিত এ ধরনের টুর্নামেন্ট তরুণদের ইতিবাচক পথে রাখতে কার্যকর ভূমিকা রাখবে। আয়োজকরাও জানিয়েছেন, আগামীতে আরও বড় পরিসরে কোটচাঁদপুর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে দেশের বিভিন্ন জেলার দল অংশগ্রহণ করবে। স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তারা।
আরোও পড়ুন – মহেশপুর সীমান্তে মানব পাচার চক্র আটক: বিজিবির অভিযানে ৩ জন গ্রেফতার
কোটচাঁদপুর ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন শিমুল