
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
“সুস্থ জীবন গড়ি, নিয়মিত হাত ধুয়ে নিই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. আমিরুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ বদরুল ইসলাম, আব্দুল মুনয়িম, মাধুরী চক্রবর্ত্তী, খাদিজা বেগম, নাজমা বেগম, ফাহমিদা আক্তার, সাম্মি আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনটি উপলক্ষে শিক্ষার্থীদের সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার নিয়ম শেখানো হয় এবং হাত ধোয়ার গুরুত্ব, উপকারিতা ও স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত হয়। রোগ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হয়।