খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধিঃ রিপন রায়
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে অবস্থিত আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২৫ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ অ্যাসেম্বলিজ অফ গড চার্চের সিনিয়র ভাইস-চেয়ারম্যান রেভারেন্ড যোনাথন এল মুন্সীর সভাপতিত্বে স্থানীয় এজি চার্চ প্রাঙ্গণে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা, ধর্মীয় আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, প্রীতিভোজ এবং আগের দিন রাতে গ্রামে গ্রামে নগরকীর্তনের মতো নানা কার্যক্রম। এসব আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের স্থানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেভারেন্ড প্রবীর মন্ডল। তাঁর নেতৃত্বে পুরো আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, জলমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিংকন হালদার সুবাস ও জন দীলিপ সরকার, কৈয়া এজি চার্চের পালক প্যাট্রিক এম সরকার, বিএজিসি পশ্চিম বিভাগের ভাইস-চেয়ারম্যান রেভারেন্ড সুভাষ রায়, দানিয়েল বৈদ্যসহ এলাকার বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আশীর্বাদ এজি স্কুলের প্রধান শিক্ষক পলাশ মোল্লা ও সহকারী শিক্ষক সমারেশ বরকন্দাজ, রানা জয়ধর, সিসিলিয়া মন্ডল, অনুভা রায়, সন্ধ্যা রাণী বিশ্বাসসহ শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানের এক পর্যায়ে হোপ সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক রেভারেন্ড প্রবীর মন্ডল গির্জায় উপস্থিত প্রায় দেড় শতাধিক ব্যক্তির সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বিশ্বশান্তি, মানবতার কল্যাণ এবং সমাজে সৌহার্দ্য বজায় রাখার জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
অন্যদিকে বড়দিন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মল্লিকের মোড়ে অবস্থিত লুদের রাণী মা মরিয়ম গীর্জাসহ উপজেলার বিভিন্ন স্থানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নানা বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করেন। এসব আয়োজনের মাধ্যমে ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।
বটিয়াঘাটার জলমায় আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারে উৎসবমুখর বড়দিন উদযাপন