নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলা-এর ১১নং ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবক খান মো. মেহেদী।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় ভরপাশা ইউনিয়ন
বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টার, ঢাকার বার্তার নিউজ এডিটর, দৈনিক ৭১ সংবাদ-এর সহ-সম্পাদক ও প্রকাশক এবং সংবাদ প্রতিদিন-এর নিউজ এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিঃস্বার্থ সমাজসেবা ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা জানিয়ে খান মো. মেহেদী ১১নং ভরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের সুশাসন নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গণমাধ্যমে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গড়তে হলে প্রথমেই ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখেই তিনি ভরপাশা ইউনিয়নকে একটি আদর্শ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে চান।
নির্বাচনে ভোটারদের উদ্দেশে তিনি বলেন,
“আমি অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, খান মেহেদী ১১নং ভরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম হেলাল উদ্দিন খানের পুত্র।
এলাকার প্রবীণ ও তরুণদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দারিদ্র্যমুক্ত, সুশিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মেহনতী মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারাকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, একজন গণমাধ্যম ব্যক্তিত্বের নির্বাচনে অংশগ্রহণ ইউনিয়নের সার্বিক চিত্র পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে পৌঁছাতে ইতোমধ্যে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন এই তরুণ প্রার্থী।
আরোও পড়ুন- গর্বের বাকেরগঞ্জ: ছয় ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা
১১নং ভরপাশা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান গণমাধ্যম ব্যক্তিত্ব খান মো. মেহেদী