
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অবৈধ ইটভাটা ধ্বংস করতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ অভিযানে জেলার সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত ৭টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ভেঙে ও পানিতে ভিজিয়ে নষ্ট করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় বাগেরহাটে অবৈধ ইটভাটা ধ্বংস
বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাগেরহাটে অবৈধ ইটভাটা ধ্বংস এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
অভিযান চলাকালে অবৈধ ইটভাটাগুলোর মালিকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১২ ধারা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া পাজা পদ্ধতিতে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বাগেরহাটে অবৈধ ইটভাটা ধ্বংসের মতো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরোও পড়ুন - পীরগঞ্জে অনুমোদন ছাড়াই ফসলি জমিতে ইটভাটা নির্মাণ