
মুহাম্মদ এমরান,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আব্দুরহিম চাউল বিতরণ কার্যক্রমের মাধ্যমে ২৭০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুরহিম।
ঈদ উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়ালেন আব্দুরহিম
রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুলিস্তান বাজারে আলমগীর সওদাগরের দোকান থেকে চাউল ক্রয় করে এলাকার গরীব অসহায় পরিবারগুলোর হাতে ১০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫০৮০ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য মোঃ আব্দুরহিম তার ওয়ার্ডের জন্য ১৫০টি কার্ড বরাদ্দ পান।
কার্ড না পাওয়া পরিবারদের জন্য নিজের পকেটের টাকা
১৫০টি কার্ড বিতরণের পর অনেক গরীব অসহায় পরিবার কার্ড না পেয়ে মন খারাপ করে। বিষয়টি দেখে ইউপি সদস্য মোঃ আব্দুরহিম নিজ উদ্যোগে নিজের পকেটের টাকা দিয়ে অতিরিক্ত ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।
এ সময় চাউল পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এলাকাবাসীর কাছে মানবিক জনপ্রতিনিধি
উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সময়ই নিজ অর্থায়নে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান ইউপি সদস্য মোঃ আব্দুরহিম।
এলাকাবাসীর মতে, এমন একজন মানবিক জনপ্রতিনিধি পেয়ে তারা আনন্দিত।
যা বললেন ইউপি সদস্য আব্দুরহিম
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুরহিম বলেন,
“আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি ঈদুল ফিতর উপলক্ষে আমাদের ইউনিয়নের জন্য উপহার পাঠিয়েছেন। আমি নিজেও সামান্য সহযোগিতা করে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকতে পারেন।
আরোও পড়ুন - বাগেরহাটে ঈদের পোশাক বিতরণ: শিক্ষার্থীদের মাঝে আনন্দ