
মুহাম্মদ এমরান, বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে সিএনজি, মাহিন্দ্রা ও টমটম মালিকদের নিয়ে গঠিত একটি পরিবহন মালিক সমবায় সংগঠন-এর ত্রি-বার্ষিক ইয়াংছা সমবায় নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই ইয়াংছা সমবায় নির্বাচন-এ সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে মোঃ ছাবের আহম্মদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আরফাতুল ইসলাম। সহ-সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোঃ মহিম উদ্দিন।
এছাড়া এই পরিবহন মালিকদের ইয়াংছা সমবায় নির্বাচন-এ প্রতিদ্বন্দ্বী না থাকায় অর্থ সম্পাদক পদে জিয়াবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন উসমান গণি ও মোঃ ইউনুছ।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই পরিবহন মালিক সমবায় সংগঠনে মোট ভোটার ছিল ১০০ জন, যার মধ্যে ৯৪ জন ভোট প্রদান করেন। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ইয়াংছা সমবায় নির্বাচন-এ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমর জিৎ দে ও আব্দুল খালেক। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম বলেন, “সদস্যদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। আমি দায়িত্ব পালনের মাধ্যমে এই আস্থার প্রতিদান দিতে চাই।”
সভাপতি মোঃ ছাবের আহম্মদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইয়াংছা সমবায় নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার করেন।
আরোও পড়ুন- ইয়াংছা-কুমারী সড়কে প্রথমবার ডাকাতি ছাড়া ঈদ | লামায় নিরাপত্তায় স্বস্তি