আহাম্মেদ সাব্বির , বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বহুল প্রতীক্ষিত ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’ জমকালো আয়োজনে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে এই প্রতিযোগিতার। শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে বুটেক্স অ্যালামনাই কাপ যেন এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের সব ম্যাচ রাতের আলোকসজ্জার মধ্যেই অনুষ্ঠিত হবে, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বুটেক্স স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি’র সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন, আহসান কম্পোজিট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল করিম রেজা, হিউ টেক বিডির ডিরেক্টর প্রকৌশলী আশিক ইশতিয়াক (লিখন), ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. মঈদুল ইসলাম (মঈদ), গুমতি টেক্সটাইলসের সিইও জাহিদুর রহমান আনিস, বায়োস্ফিয়ার কনসার্নের সিইও মনজুস সাত্তার মো. রাসেল, রাস্তান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিথুন খালেদুল, আসুটেক্সের কান্ট্রি ম্যানেজার মো. আনিস-উর রহমান এবং র্যাডিকেল ডিজাইন লিমিটেডের সিইও এ.কে.এম মহসিন আহমেদ।
টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো ফোরটি সিক্স, টুয়েন্টি সিক্সথ টাইটানস, ফোর্ট্রেস ৪২, বুটেক্স নেট ব্রেকার্স, নবমাত্রিক তেত্রিশ, রয়্যাল ৩৮, ওল্ড বয়েজ বুটেক্স, টিম ৩৯, ব্লেজ ৪১স্ট, এল প্রফেসরস এবং হুনান হাইস্কাই–৪৪এফটি। প্রতিটি দলেই বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেওয়ায় প্রতিযোগিতায় তৈরি হয়েছে ভিন্নমাত্রার উচ্ছ্বাস। বিশেষ করে দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের একসঙ্গে মাঠে দেখা যাওয়ায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকদের মতে, বুটেক্স অ্যালামনাই কাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরও দৃঢ় করার একটি অনন্য উদ্যোগ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মনোরম পরিবেশে ‘আসুটেক্স প্রেজেন্টস অ্যালামনাই সুপার কাপ’-এর আয়োজন দেখে আমার মনে হচ্ছে, ইউরোপের কোনো দেশের বিশ্বকাপের পরিবেশে আমি দাঁড়িয়ে আছি।” তিনি আরও বলেন, “বুটেক্সের ব্যস্ত অ্যালামনাইদের জন্য এত সুন্দর ও পরিপাটি আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।” তিনি টুর্নামেন্টটিকে ‘মিনি বিশ্বকাপ’-এর সঙ্গে তুলনা করে এর সার্বিক সফলতা কামনা করেন। তার বক্তব্যে উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।
বিশেষ অতিথি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, “এ ধরনের উদ্যোগ সাধারণত আইটিইটি গ্রহণ করলেও এবার বুটেক্স স্পোর্টস ক্লাব নিজস্ব ব্যবস্থাপনায় এত বড় একটি আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসনীয়।” তিনি বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করতে খেলাধুলার বিকল্প নেই। এর মাধ্যমে একদিকে যেমন পারস্পরিক সম্পর্ক জোরদার হয়, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসাও আরও গভীর হয়।” অন্যদিকে ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. মঈদুল ইসলাম (মঈদ) বলেন, এই ধরনের আয়োজন প্রথমবার হলেও এটি অত্যন্ত সফলভাবে শুরু হয়েছে। ভবিষ্যতেও যেন বুটেক্স অ্যালামনাই কাপ নিয়মিত আয়োজন করা হয়, সেই প্রত্যাশা করছি।
আয়োজকদের পক্ষ থেকে বুটেক্স স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ মিস্ত্রী তীর্থ বলেন, “এটি শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়; এটি বুটেক্স পরিবারের আবেগ, স্মৃতি ও সম্প্রীতির প্রতিচ্ছবি।” তিনি জানান, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে এনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, “মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এই টুর্নামেন্টের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।” তার বক্তব্যে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
টুর্নামেন্টটির গোল্ড স্পনসর হিসেবে রয়েছে বায়োস্ফিয়ার কনসার্ন। কো-স্পনসর হিসেবে সহযোগিতা করছে ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড এবং হিউ টেক বিডি। গিফট হ্যাম্পার পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এসিআই মোটরস। এছাড়া সাপোর্টিভ পার্টনার হিসেবে ম্যাক্রোটেক্স এবং টি-শার্ট পার্টনার হিসেবে গুমতি টেক্সটাইলস লিমিটেড এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি, নাগরিক প্রতিদিন এবং নয়া দিগন্ত। সার্বিকভাবে জমকালো আয়োজন, প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত পরিবেশে বুটেক্স অ্যালামনাই কাপ ইতোমধ্যেই ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরোও পড়ুন – একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত
বুটেক্স অ্যালামনাই কাপ শুরু, জমকালো আয়োজনে মাতলেন প্রাক্তন শিক্ষার্থীরা