রাজশাহীতে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধন, দ্রুতগতির ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনা

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী বিভাগে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে উদ্বোধন করা হয়েছে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ। শুক্রবার (১৫ মে) নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী নিক্স পপ চালুর ফলে বিভাগের ইন্টারনেট সেবায় গতি, স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ডাটা আদান-প্রদান সহজ হওয়ায় ব্যবহারকারীরা আগের তুলনায় দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি রাজশাহীর সভাপতি জনাব শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক পর্যায়ে নেটওয়ার্ক অবকাঠামো শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে রাজশাহী নিক্স পপ একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে এবং ব্যান্ডউইথ ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা কম লেটেন্সি ও উন্নত মানের সেবা পাবেন। বিশেষ করে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম, ফ্রিল্যান্সিং, ভিডিও কনফারেন্সিং ও ডিজিটাল ব্যবসায় এই সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, স্থানীয় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা জানান, রাজশাহী নিক্স পপ চালুর ফলে স্থানীয় পর্যায়ে কনটেন্ট ক্যাশিং ও ডাটা ট্রান্সমিশনের সময় কমে যাবে, যা ব্যবহারকারীদের ইন্টারনেট অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন বিভাগে আঞ্চলিক নিক্স স্থাপন করা হলে কেন্দ্রীয় নেটওয়ার্কের ওপর চাপ কমবে এবং সারাদেশে সমান গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা সহজ হবে। রাজশাহীতে এই কার্যক্রম চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য ফ্রিল্যান্সিং, স্টার্টআপ ও আইটি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে রাজশাহী বিভাগে আরও উন্নত নেটওয়ার্ক সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ই-গভর্ন্যান্স, অনলাইন স্বাস্থ্যসেবা, ডিজিটাল ব্যাংকিং ও ক্লাউডভিত্তিক সেবার বিস্তারেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে। সংশ্লিষ্টদের আশা, রাজশাহী নিক্স পপ এর মাধ্যমে রাজশাহী বিভাগ দেশের অন্যতম শক্তিশালী ডিজিটাল হাবে পরিণত হবে এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করবে।

আরোও পড়ুন – রাজশাহী-ঢাকা-চট্টগ্রাম অভিযান: অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

মে ১৬, ২০২৬