আলোচনায় শিশু শিল্পী আবরার এশাল, নাটক-সিনেমায় ব্যস্ত সময় পার

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন জনপ্রিয় শিশু শিল্পী আবরার এশাল। অল্প বয়সেই একের পর এক নাটক, শর্টফিল্ম, টিভিসি ও ওভিসিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন তিনি। অভিনয়ের স্বাভাবিক দক্ষতা, সংলাপ উপস্থাপনা এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে নির্মাতাদের কাছেও আস্থার নাম হয়ে উঠেছেন এই তরুণ শিল্পী। বর্তমানে টেলিভিশন নাটক থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট পর্যন্ত নানা মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন আবরার এশাল।

সম্প্রতি রোজার ঈদে প্রচারিত ধারাবাহিক নাটক “ছোট কাকু” সিরিজের “কঙ্গো থেকে বঙ্গ” নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। নাটকটির মূল গল্প ছিল ফরিদুর রেজা সাগরের, ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে ছিলেন আফজাল হোসেন এবং পরিচালনায় ছিলেন অনিমেষ আইচ। নাটকটিতে তার প্রাণবন্ত অভিনয় দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া শর্টফিল্ম “রক্ত ছায়া”-তে আলী জুলফিকার জাহেদির নির্দেশনায় অভিনয় করেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন আবরার এশাল।

নাটকের পাশাপাশি একাধিক জনপ্রিয় নির্মাতার সাথেও কাজ করেছেন এই শিশু শিল্পী। মোহন আহমেদ পরিচালিত “তুমি দূরত্ব চেওনা”, “পরানের পাখি” ও “যত্নে থেকো” নাটকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। একইসঙ্গে ইমরাউল রাফাত পরিচালিত “সুপ্তাদের বাড়ি”, “চুড়ি” এবং “কথা দিলাম” নাটকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া তাইফুর জাহান আশিক পরিচালিত “মাঝি” নাটক এবং জুবায়ের ইবনে পরিচালিত “গ্যাংস্টার” নাটকেও নিজের অভিনয়ের ভিন্নতা তুলে ধরেছেন তিনি। প্রতিটি চরিত্রে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে নির্মাতাদের নজর কাড়ছেন আবরার এশাল।

শুধু নাটক নয়, বিজ্ঞাপনচিত্রেও সমান ব্যস্ত সময় কাটছে তার। ইউনাইটেড গ্রুপের ক্রাউন প্লাজা ও সেন্টার পয়েন্ট শপিং কমপ্লেক্সের টিভিসি ও ওভিসিতে কাজ করেছেন তিনি। এছাড়া ইস্টার্ন প্লাজা এবং রূপায়ণ লেক ক্যাসেলের বিজ্ঞাপনচিত্রেও অংশ নিয়েছেন। বাংলালিংকের জনপ্রিয় মাই বিএল ক্যাম্পেইনসহ আরও অসংখ্য বিজ্ঞাপনচিত্রে কাজ করে শিশু শিল্পীদের মধ্যে আলাদা পরিচিতি পেয়েছেন আবরার এশাল। বিজ্ঞাপন নির্মাতাদের মতে, ক্যামেরার সামনে তার সাবলীল উপস্থিতি এবং দ্রুত কাজ বুঝে নেওয়ার সক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে সাইফ চন্দন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র “মালিক”। সিনেমাটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর, মনিরা মিঠুসহ আরও অনেকে। সেই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আবরার এশাল। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সিনেমাটিতে তার উপস্থিতি দর্শকদের নতুনভাবে আকৃষ্ট করবে। ইতোমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

অভিনয়ে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সময় সম্মাননাও পেয়েছেন এই তরুণ শিল্পী। আলোচিত শিশু শিল্পী হিসেবে তিনি এজেএফবি স্টার অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। অল্প বয়সেই ধারাবাহিকভাবে ভালো কাজ করে তিনি এখন নির্মাতা ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত। অভিনয়ের প্রতি তার একাগ্রতা এবং নিয়মিত পরিশ্রম ভবিষ্যতে তাকে আরও বড় অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনোদন অঙ্গনের অনেকেই মনে করছেন, আগামী দিনের প্রতিশ্রুতিশীল মুখদের তালিকায় অন্যতম নাম হয়ে উঠবেন আবরার এশাল।

আরোও পড়ুন – মাইকেল সিনেমা মুক্তি: রুপালি পর্দায় ফিরলেন কিংবদন্তি মাইকেল জ্যাকসন

মে ২২, ২০২৬