
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অন্যতম সক্রিয় ও বুদ্ধিবৃত্তিক সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মার্জিয়া নুর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. সাজিদ আল হাসান। বিশ্ববিদ্যালয়ে যুক্তিবাদ, নেতৃত্ব বিকাশ এবং গঠনমূলক চিন্তার প্রসারে সংগঠনটির ভূমিকা দীর্ঘদিনের।
মঙ্গলবার (১৬ জুন) সংগঠনের সাবেক সভাপতি মো. মহসিন আহমেদ এবং সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা, সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শিহাব উদ্দিন, আবু হানজালা মেরিন এবং এস এম নাসিমুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইনজামামুল হক জয়, মো. হাবিবুর রহমান, সৌমিতা দাস ও মোছা. মেহেরুন নেসা। এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমত জাহান ফাতেমা, আবু সাঈদ আকাশ ও মো. বাদল মিয়া। ডিবেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবাষীস সরকার, ইসরাত জাহান আনিকা ও মার্জিয়া সাদেক মেহুলী।
এছাড়া আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে রয়েছেন আবদুল্লাহ ও খাদিজা আক্তার। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি হয়েছেন সাব্বির আহমেদ শাওন ও জারিন তাসনিম রেশমা। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান, আমিন নেওয়াজ সিফাত ও মো. আপন মিয়া। অফিস সেক্রেটারি হিসেবে মো. শাহেদ, মোছা. সাদিয়া আক্তার ও আন নূর ইবনাত স্নেহা; গ্রাফিকস অ্যান্ড আইটি সেক্রেটারি হিসেবে সৈয়দ শাহাদাত হোসেন জারিফ, তাহমিদ হাসান তামিম ও মো. ইয়াসিন আরাফাত; এবং ইকুইটি অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে নাইমা ফাইরোজ পুস্পিতা ও রিফাত হাসান দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তাহেরা জাহান নিফা, আফরিদা ফারহানা আনিকা, মো. মাহমুদুর রহমান, মো. ইমরান হাসান, সাঈদ ইবনে মান্নান, জামিল হোসেন, আদনান সামি, নাইমা জাহান প্রমি, তাবাসসুম জান্নাত মেঘলা, জাবের বিন ওমর, জেরিন তাসনিম, তামান্না আক্তার, ইবনে আবদুল্লাহ, নুসাইবা জান্নাত, মারুফ হাসান হিমেল, আয়হাম ইহতেশাম রেজা আলভী, শ্রাবন্তী পাটোয়ারী, মেহজাবিন আক্তার, নোবায়ের আহমেদ নিশাত এবং মো. আল নোমান। নতুন কমিটির সদস্যরা বিতর্ককে আরও জনপ্রিয় করে তুলতে এবং জাতীয় পর্যায়ে সংগঠনের সাফল্যের ধারা অব্যাহত রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি মার্জিয়া নুর বলেন, “বিতর্ক কেবল বাক্শিল্প নয়; এটি চিন্তা, যুক্তি ও মূল্যবোধ গঠনের একটি কার্যকর অনুশীলন। মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের মুক্তচিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনের অগ্রযাত্রা ও অর্জনের ধারা আরও বেগবান করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
সাধারণ সম্পাদক মো. সাজিদ আল হাসান বলেন, “যুক্তি, ন্যায়বোধ এবং ইতিবাচক নেতৃত্ব গঠনে বিতর্কের বিকল্প নেই। দীর্ঘ দুই দশকের ঐতিহ্য ধারণ করে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে গৌরবের সঙ্গে প্রতিনিধিত্ব করে আসছে। নতুন দায়িত্ব আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে। সংগঠনের উন্নয়ন, নতুন বিতার্কিক তৈরির উদ্যোগ এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনে আমরা একসঙ্গে কাজ করব।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি যুক্তিচর্চা, সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনেও সংগঠনটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।
আরোও পড়ুন - মাভাবিপ্রবিতে টেক্সটাইলে এআই বিষয়ক সেমিনার, ভবিষ্যৎ শিল্পে নতুন সম্ভাবনার বার্তা