সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেল, হামলাকারী কে?

২৭

এস আলম,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর বাঁ হাত গুরুতরভাবে কেটে যায়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে। হামলার পর আহত হাসিবকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনার সময় তাঁর সঙ্গে অটোরিকশায় থাকা তরুণীর পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়। পরে ছাত্রশক্তি ও এনসিপির নেতারা নিশ্চিত করেন, ওই তরুণী হাসিবের স্ত্রী।

ঘটনার পর সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা জানান, হামলার সময় হাসিবের সঙ্গে থাকা তরুণী তাঁর স্ত্রী। একই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস। তিনি জানান, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরে আসার কথা রয়েছে তাঁর। হাসিব ফিরে এলে থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে হামলাকারীর পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে হামলাকারী হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নাম পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, হামলার সঙ্গে জড়িত ব্যক্তির ভূমিকা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুপুরে বালিশিরা রিসোর্টের সামনের সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব ও তাঁর সঙ্গে থাকা এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল ও আপত্তিকর মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে অটোরিকশা থামলে ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান। এরপর আবারও তাঁকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। কিছুক্ষণ পর হঠাৎ চাপাতি নিয়ে তাঁর ওপর আক্রমণ চালান। হামলার মুখে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওতে হামলার মুহূর্ত ও পরবর্তী পরিস্থিতি দেখা যায় বলে জানা গেছে।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে সঙ্গে নিয়ে হাসিব রিসোর্টে ওঠেন। মঙ্গলবার তাঁদের চেকআউট করার কথা ছিল। রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, রিসোর্টে অবস্থানকালে হাসিব ওই তরুণীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। মঙ্গলবার চেকআউট শেষে তাঁরা অটোরিকশায় করে রিসোর্ট থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, তখন তাঁর বাঁ হাতের বেশ কিছু অংশ কেটে গিয়েছিল এবং রক্তপাত হচ্ছিল। তাঁরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। পরে হাসিব ও তাঁর সঙ্গে থাকা তরুণী অটোরিকশায় করে রেলস্টেশনের দিকে চলে যান।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, হামলার বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার খবর পেয়ে পুলিশকে রিসোর্টে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আহত হাসিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হামলার পর তিনি রিসোর্ট এলাকা ছেড়ে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁকে গ্রেপ্তারের বিষয়ে প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান জানিয়েছেন, চাপাতির আঘাতে হাসিবের হাত জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এমন সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে এ ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সার্বিক বিষয়ে বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা সংবাদ প্রতিদিনকে বলেন, তিনি নিজে রিসোর্টে অবস্থান করেন না। ব্যবস্থাপক রিসোর্টের সার্বিক বিষয় দেখভাল করেন। হামলার খবর পাওয়ার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, গত রবিবার হাসিব তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে রিসোর্টে উঠেছিলেন। মঙ্গলবার তাঁদের চলে যাওয়ার কথা ছিল। রিসোর্ট থেকে বের হওয়ার পর পথেই হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও ডিবি পুলিশের সদস্যরা রিসোর্টে গিয়ে তদন্ত করেছেন বলেও জানান তিনি।

এদিকে হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি। আহত হাসিবের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে হামলার কারণ, অভিযুক্তের সঙ্গে তাঁর পূর্বপরিচয় বা কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের পাশাপাশি তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযোগ দায়ের, আহত ব্যক্তির পূর্ণাঙ্গ বক্তব্য এবং তদন্তের ফলাফল সামনে এলে ঘটনার বিস্তারিত আরও স্পষ্ট হবে।

আরোও পড়ুন – শ্রীমঙ্গলে হামলার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

নভেম্বর ১০, ২০২৬

⇧