আবুল হাসনাত রাসেল, হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের লক্ষ্যে হরিরামপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হরিরামপুর থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ মীর, সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম অপু উপস্থিত ছিলেন।
সভায় হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান দায়িত্ব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা এবং পেশাগত দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও জানান, সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের সমস্যা, জনদুর্ভোগ এবং সমাজের বিভিন্ন অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করবেন বলেও তিনি হরিরামপুর প্রেসক্লাবের সদস্যদের আশ্বস্ত করেন।
সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার গুরুত্বও আলোচনায় উঠে আসে। স্থানীয় পর্যায়ে কোনো অপরাধ, অনিয়ম কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশ করা জরুরি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান সমাজে স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
স্থানীয় সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের সমস্যা, নাগরিক অধিকার, সরকারি-বেসরকারি সেবার সীমাবদ্ধতা এবং এলাকার উন্নয়ন-সম্ভাবনার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরার দায়িত্ব রয়েছে। এ ধরনের মতবিনিময় সভা সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে।
হরিরামপুর প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার মানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তথ্যের যথার্থতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
উল্লেখ্য, সময়স্বল্পতার কারণে হরিরামপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত রাসেল সভায় উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, সাংবাদিক ও পুলিশের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে স্থানীয় পর্যায়ে জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান আরও সহজ হতে পারে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আরোও পড়ুন – চার দেশের রাষ্ট্রদূতের নজর কাড়ল আনসার-ভিডিপির কুটিরশিল্প
হরিরামপুর প্রেসক্লাবের সঙ্গে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত