কাঠব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি পদপ্রার্থী শাওন ফরিদ ফ্যাসীবাদী আওয়ামিলীগ এর দালাল হিসেবে অভিযুক্ত

২৩

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি কাঠব্যবসায়ী সমবায় সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এবং বর্তমান পরিষদের সাধারণ সম্পাদক জনাব শাওন ফরিদের বিরুদ্ধে ফ্যাসীবাদী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং সমিতির অর্থ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ এর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার থেকে শুরু করে সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে শাওন ফরিদের দীর্ঘদিনের ওঠাবসা রয়েছে। এমনকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মসূচিতে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগ রয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আর্থিকভাবে সহায়তা করছেন শাওন ফরিদ। একই সঙ্গে রাঙ্গামাটি কাঠব্যবসায়ী সমবায় সমিতির অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়মিত সহায়তা করার অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা।

অভিযোগকারীদের প্রশ্ন, একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি কীভাবে সমিতির সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন? সমিতির সদস্যদের অর্থ যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেই অর্থের হিসাব ও ব্যবহারের স্বচ্ছতা কোথায়?

তাঁরা আরও প্রশ্ন তুলেছেন, শাওন ফরিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

আরোও পড়ুন – সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা মেহের আলী মেম্বারের খুঁটির জোর কোথায়!

নভেম্বর ২৩, ২০২৬

⇧