শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক আন্দোলনের পথপ্রদর্শক ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আরও একবার জোরালোভাবে তুলে ধরা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় বড়লেখার দক্ষিণভাগ এলাকায় অবস্থিত জামেয়া ইসলামীয়া দারুল হাদিস মহিলা টাইটেল মাদরাসায় এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। জন্মদিনের আনন্দকে ব্যক্তিগত উদযাপনের গণ্ডি ছাড়িয়ে সমাজের অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্যেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
খাবার বিতরণ কার্যক্রম শেষে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সড়কে দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় বিভিন্ন অতিথি বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন মাদরাসার শিক্ষক আব্দুল মোমেন, নিসচা’র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেলসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইলিয়াস কাঞ্চন শুধু একজন ব্যক্তিত্ব নন, তিনি একটি আন্দোলনের নাম। নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা আজ একটি জাতীয় সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। তাঁর জন্মদিন মানেই নিসচা’র পক্ষ থেকে মানবতার সেবায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়া।
নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতারা জানান, ইলিয়াস কাঞ্চনের আদর্শ ও দর্শন অনুসরণ করে সংগঠনটি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। জন্মদিন উপলক্ষে শুধু একদিন নয়, পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো হবে।
উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিসচা’র উদ্যোগে দেশব্যাপী নানামুখী সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের সহায়তা, শীত উপহার প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এসব কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলনের পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।
ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে বড়লেখায় নিসচার মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ