সুন্দরবনের শুঁটকিপল্লী থেকে ৬ জেলে অপহৃত, মুক্তিপণের দাবি

বাগেরহাট প্রতিনিধিঃ

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর থেকে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে বনদস্যু করিম শরীফ বাহিনীর শসস্ত্র দস্যুরা শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ি সংলগ্ন শুঁটকি পল্লীতে হানা দিয়ে ঐ জেলেদের তুলে নিয়ে যায়। এই ঘটনায় শেলারচরসহ অন্যান্য শুঁটকি উৎপাদনকারী চরের জেলেদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বনদস্যুদের হামলা

শেলারচরের ফরেস্ট টহল ফাঁড়ির কাছে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বনদস্যু করিম শরীফের নেতৃত্বে অস্ত্রধারী দস্যুরা হানা দেয়। এ সময় তারা ছয় জেলেকে তুলে নিয়ে যায় এবং একটি ট্রলারও সঙ্গে নিয়ে যায়।

অপহৃত জেলেদের পরিচয়

অপহৃত জেলেরা হলেন: খাইরুল ইসলাম (৩৫), ফারুক হোসেন (২৮), শামসুল ইসলাম (২৫), সফরুল ইসলাম (৩২), মারুফ হোসেন (২৮) ও মিলন (৩০)। এদের বাড়ি খুলনার কয়রা ও বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলায় অবস্থিত।

শুঁটকিপল্লীতে আতঙ্ক

পূর্ব সুন্দরবনের দুবলার চরের শুঁটকি উৎপাদন কেন্দ্রের ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানিয়েছেন, চলতি মৌসুমে শেলারচরে ৮০১ জন জেলে নিয়মিত শুঁটকি তৈরি করছেন। তবে নির্বাচনের কারণে অধিকাংশ জেলে ভোট দিতে চলে যাওয়ায় চরে কম জনসংখ্যা ছিল। এই সুযোগে বনদস্যুরা হামলা চালিয়েছে।

বন বিভাগের পদক্ষেপ

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডকে অবহিত করে সহযোগিতা চাওয়া হয়েছে।
শেলারচরের একজন মহাজন আরিফুল হক মিঠু জানান, ছয় জেলে অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর শুঁটকি চরের জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি বনদস্যু দমন অভিযানের জন্য পূর্বের মতো যৌথ বাহিনীর তৎপরতা চান।

আরোও পড়ুন – সুন্দরবনের ত্রাস বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬