হবিগঞ্জে বাসদের বিক্ষোভ | ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে সমাবেশ

শাহরিয়ার খান নাফিজ,হবিগঞ্জ প্রতিনিধিঃ

ইরানে ইসরায়েল-মার্কিন সামরিক হামলার প্রতিবাদে এবং বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েল-মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ সমাবেশ

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের আর ডি হল প্রাঙ্গণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক নুরুজ্জামান তরফদার এবং পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বাসদ নেতা নুরুল হুদা চৌধুরী শিবলী, ছাত্র ফ্রন্ট নেতা অনিন্দ্য হাসান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আমেরিকা ও ইসরায়েল বিশ্বব্যাপী তেল, গ্যাস ও খনিজ সম্পদের দখল নিতে যুদ্ধ উসকে দিচ্ছে। তাদের যুদ্ধনীতি মানবসভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে তারা অস্ত্র ব্যবসা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সঙ্গে করা স্বার্থবিরোধী চুক্তিগুলো বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। এসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর ও করিডোর বিদেশিদের কাছে ইজারা দেওয়া চলবে না।

আরোও পড়ুন – হাদির উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মার্চ ৩, ২০২৬