মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা মা কালীপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে মন্দির সংলগ্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহ। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু দুলাল দাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুরমহাল আশরাফী, পুলিশ সুপার মোঃ মিনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রায় ৫৩২ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী কালীপূজাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।
তারা মাদক, জুয়া, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। এছাড়া ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পূজা ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
আরোও পড়ুন – সিরাজদিখানে একাধিক পরকীয়া অভিযোগ ঢাকতে প্রেমিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
সিরাজদিখানের শেখরনগরে কালীপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত