মুহাম্মদ এমরান,বান্দরবানঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের অন্তর্গত ইয়াংছা সিএনজি সমিতি, মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সভাপতিত্ব করেন মোঃ ছাবের আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা।
সংগঠনের সদস্য মোঃ আবু ইউচুপ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন আমু, সাবেক মেয়র, লামা; মোঃ আবু তাহের মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ; অমরজিৎ দে, উপসহকারী কৃষি অফিসার, লামা; মোঃ জিয়াবুল ইসলাম, ইউপি সদস্য ০৭ নং ওয়ার্ড; এবং মোঃ কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান, ফাঁসিয়াখালী।
বিশেষ অতিথিরা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সমিতির সাফল্য কামনা করেন। তারা আশ্বাস দেন যে সবসময় সমিতির পাশে থাকবেন এবং সদস্যদের উন্নয়নমূলক কাজের জন্য সহায়তা প্রদান করবেন।
প্রধান অতিথি মোহাম্মদ মঈন উদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন যে, ইয়াংছা সিএনজি সমিতি-এর সকল গাড়ির কাগজপত্র ও চালকদের লাইসেন্স নিয়মিত ঠিক রাখতে হবে। এছাড়া লামায় আগত পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, সমিতির সব কর্মকাণ্ড সরকারি নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হবে।
সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোঃ ছাবের আহাম্মদ। তিনি নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে সবাইকে উৎসাহ দেন।
আরোও পড়ুন – ইয়াংছা পরিবহন মালিক সমবায় নির্বাচন অনুষ্ঠিত
ইয়াংছা সিএনজি সমিতি: নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বিস্তারিত