রাউজান প্রতিনিধি,( চট্রগ্রাম)
চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাউজানে অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রাউজান থানা পুলিশ এ অভিযান চালায়। ১৫ এপ্রিল ভোরে অভিযানটি পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ মামুন ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান চালান। অভিযানের সময় ওই এলাকার কাশেম আলীর বাড়ির নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ দৌলত (৩৩) কে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। এ সময় রাউজানে অস্ত্র উদ্ধার অভিযান চলমান ছিল।
পরে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘর তল্লাশি করে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করে। এছাড়া ঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা উদ্ধার করা হয়। পুরো তল্লাশি কার্যক্রমেই রাউজানে অস্ত্র উদ্ধার বিষয়টি প্রধান হয়ে ওঠে।
পুলিশ আরও জানায়, সকাল ৬টা ৪০ মিনিটে এসব আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় এসআই মোঃ মামুন ভূইয়ার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরোও পড়ুন – রঙে-উচ্ছ্বাসে রাউজানে বৈশাখ বরণ: শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির মিলনমেলা
রাউজানে পুলিশের অভিযানে এলজি, কার্তুজ ও ছোরা উদ্ধার; গ্রেফতার ১