দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাগমারা গ্রামে আক্কাছ আলীর বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শিউলী আক্তার দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের প্রতিবেশী নাসির উদ্দিন, মো. সোহেল মিয়া, মো. ইছার উদ্দিন, মো. হাবিব উল্লাহ, মো. আসাদ মিয়া, মোছা. ইয়াছমিন বেগম, মোছা. খাদিজা আক্তার, মো. ফরহাদ আলম ও মোছা. শাহেরা খাতুনসহ কয়েকজন পরিকল্পিতভাবে আক্কাছ আলীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগী আক্কাছ আলী ও পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আক্কাছ আলীর স্ত্রী শিউলী আক্তারসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগী আক্কাছ আলী সাংবাদিকদের জানান, হামলাকারীরা তার বাড়ির আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ লুট করে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের বসতভিটা দখলের চেষ্টা করছে। পূর্ব শত্রুতার জেরেই এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত বিচার দাবি করেছেন।
দোয়ারাবাজারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন