স্টাফ রিপোর্টার: মোঃ মাহফুজুর রহমানঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে সকালে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ. এন. ইশফাকুল কবীর। তিনি বলেন,
“সমবায় জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতিগুলোর অবদান অনস্বীকার্য। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পীরগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত