শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রয়াত শরীফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করেন বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলার সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম। দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা অফিস সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুয়েল এবং বড়লেখা পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত শরীফ উসমান হাদীর কর্মময় জীবন, ইসলামী আন্দোলনে তার অবদান এবং সমাজ সংস্কারে তার ভূমিকা স্মরণ করেন। তারা বলেন, শরীফ উসমান হাদী ছিলেন একজন আদর্শবান, নীতিবান ও সমাজ সচেতন ব্যক্তিত্ব, যিনি ইসলামী আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে গেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, কবির হোসেন, মান্না আমিন, আব্দুর রহমান, নুরুল আমিনসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রয়াত শরীফ উসমান হাদীর আত্মার শান্তি কামনা, তার পরিবার-পরিজনের জন্য ধৈর্য ধারণের তাওফিক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।
দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
শরীফ উসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় বড়লেখায় উপজেলা জামায়াতের দোয়া মাহফিল