
কাউছার উদ্দিন হৃদয়ঃ
১৮ ফেব্রুয়ারি (বুধবার) International Standard University–এর ল অ্যান্ড মুট কোর্ট ক্লাব (ISULMCC) সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মুটিং ওয়ার্কশপ সফলভাবে আয়োজন করে। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যবহারিক অ্যাডভোকেসি ও আদালত-সংক্রান্ত দক্ষতা আরও শক্তিশালী করা।
আইন শিক্ষার্থীদের ব্যবহারিক অ্যাডভোকেসি দক্ষতা বৃদ্ধিতে মুটিং ওয়ার্কশপ
কর্মশালার মূল বক্তব্য প্রদান করেন মিস মায়েশা আফিয়া জারিন, প্রভাষক ও সমন্বয়ক, আইন বিভাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত রেজিস্ট্রার ফয়জুল্লাহ কাওশিক, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক অ্যাডভোকেট রাশেদ আহমেদ, মিস পিনাক সরকার, প্রভাষক ও ক্লাব মডারেটর, ISULMCC-সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্যানেল সদস্য এবং আইন বিভাগের শিক্ষার্থীরা।
মুটিং ওয়ার্কশপ এর ভুমিকা
ওয়ার্কশপে মুটিংয়ের মৌলিক বিষয়সমূহ তুলে ধরা হয়। বিশেষভাবে আইনি গবেষণা, যুক্তি উপস্থাপন এবং মৌখিক অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরোও পড়ুন-সায়েন্স সিটিতে ‘বঙ্গপেক্স ২০২৫’ ফিলাটেলিক প্রদর্শনীর শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল