হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আবু হাসান গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে এক রাজনৈতিক বিতর্কিত বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যে তিনি সাদা দল সম্পর্কে অসত্য ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।
হাবিপ্রবি রেজিস্ট্রারের বিতর্কিত বক্তব্য
সাদা দলের সভাপতি প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রশাসনিক পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের রাজনৈতিক বিতর্কিত বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর মন্তব্য শিক্ষক সমাজকে বিব্রত করেছে এবং পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মর্যাদার পরিবেশকে ক্ষুণ্ণ করেছে।
সাদা দল জানায়, বিশ্ববিদ্যালয়ে তারা সর্ববৃহৎ শিক্ষক সংগঠন হিসেবে দায়িত্বশীল ও গণতান্ত্রিক ধারায় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু রেজিস্ট্রারের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যে তারা গভীরভাবে মর্মাহত।
সংগঠনটি অবিলম্বে উক্ত মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল পদ থেকে সংযত, তথ্যনির্ভর ও প্রাতিষ্ঠানিক শালীনতা বজায় রেখে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি হাবিপ্রবিতে দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে রেজিস্ট্রার বলেন, “সাদা দলের ম্যাক্সিমাম সদস্য জামাত করে, কিছু আছে গুপ্ত আর কিছু আছে যারা নিজেদেরকে বিএনপি দাবি করে কিন্তু আমরা তাদের কার্যক্রম দেখতে পাই না।”
এছাড়াও তিনি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ফোরাম নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে প্রকৃত জাতীয়তাবাদী সংগঠন হলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও জিয়া পরিষদ।
আরোও পড়ুন- হাবিপ্রবির ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের নানান উদ্যোগ
হাবিপ্রবি রেজিস্ট্রারের বিতর্কিত বক্তব্যে সাদা দলের প্রতিবাদ