খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৬ কোটি টাকা

মনির হোসেন, নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে এ আগুনের ঘটনা ঘটে। বাজারের সবজি মার্কেট সংলগ্ন কাপড়ের দোকানের গলি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুনে কাপড়ের দোকান, ওষুধের দোকান, স্বর্ণের দোকানসহ প্রায় ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে দীঘিনালা উপজেলা থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, আগুনে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, বোয়ালখালী বাজারে এর আগে অন্তত ৪ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এবারের অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের আধুনিকায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মার্চ ২৭, ২০২৬