নারায়ণগঞ্জে ভূমি সেবা অটোমেশন অগ্রগতি সভা অনুষ্ঠিত

হামিদুর রহমান সবুজ, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ভূমি সেবা অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় ইউএনডিপি’র সহযোগিতায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় বক্তারা বলেন, ভূমি সেবা অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে ডিজিটাল তথ্য সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা, প্রকল্প পরামর্শক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ জেলার ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ভূমি সেবা অটোমেশন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি সেবা অটোমেশন চালু হলে সাধারণ মানুষকে আর হয়রানির শিকার হতে হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে, যা দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভূমি সেবা অটোমেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ভূমি খাতে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব সেবা ব্যবস্থা গড়ে উঠবে।

আরোও পড়ুন – নারায়ণগঞ্জ আইন-শৃঙ্খলা সভা: জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬