কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়
কক্সবাজারে গবেষণার গুরুত্ব, গবেষণার প্রয়োজনীয়তা এবং আধুনিক গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে এক ব্যতিক্রমধর্মী গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। “Importance of Research and Research Platform” শীর্ষক এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষক, গবেষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। গবেষণাকে তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় করে তুলতে এবং ভবিষ্যৎ গবেষক তৈরির লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. বেলাল নূর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা, সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, পার্টনারশিপ ও কমিউনিকেশন অ্যাডভাইজার রাজিদুল হক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিরেক্টর। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণার বিকল্প নেই। একটি কার্যকর গবেষণা সেমিনার শিক্ষার্থীদের নতুন চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং CCDRC এর প্রতিষ্ঠাতা। তারা গবেষণার মৌলিক ধারণা, গবেষণার ধাপ, তথ্য সংগ্রহ পদ্ধতি, গবেষণা প্রবন্ধ তৈরি এবং আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্মে কাজ করার বিভিন্ন কৌশল তুলে ধরেন। এছাড়া গবেষণার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার নানা বাস্তব উদাহরণও উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের গবেষণা সেমিনার আয়োজনের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, জ্ঞান অর্জনের জন্য আমাদের জানার আগ্রহ বাড়াতে হবে। প্রশ্ন করার মানসিকতা থেকেই গবেষণার সূচনা হয়। গবেষণা শুধু উচ্চশিক্ষার জন্য নয়, বরং সমাজের বাস্তব সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর গবেষণায় আগ্রহী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। সভাপতির বক্তব্যে ড. বেলাল নূর আজিজী বলেন, গবেষণায় পিছিয়ে থাকা মানে উন্নয়নে পিছিয়ে পড়া। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণামুখী হতে হবে। তার মতে, একটি সফল গবেষণা সেমিনার ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ইতিবাচক প্রভাব ফেলে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজিদুল হক বলেন, গবেষণা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ও খুব শিগগিরই একটি গবেষণা প্রকাশনায় যুক্ত হতে যাচ্ছে।সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা বলেন, “বর্তমান বিশ্বে গবেষণা শুধু একাডেমিক উন্নয়নের জন্য নয়, বরং দক্ষতা বৃদ্ধি, সমালোচনামূলক চিন্তাশক্তি গঠন এবং পেশাগত উৎকর্ষ অর্জনের অন্যতম মাধ্যম।” সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান বলেন, গবেষণা ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে গবেষণাকে আরও উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউল কবির মোরাদ, তাহিয়ান কামাল, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি আক্তার, রিচি মনি, রহমত উল্লাহ ও সাজেদা আক্তার সাজসহ আরও অনেকে। বক্তারা তরুণদের গবেষণামুখী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের শিক্ষা ও গবেষণা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আরোও পড়ুন – উখিয়ায় এপিবিএন সদস্য আটক: মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে গবেষণা সেমিনার অনুষ্ঠিত, তরুণদের গবেষণামুখী হওয়ার আহ্বান