সেলিম মাহবুব, ছাতকঃ
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা ও যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারে নতুন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়কলস হাইওয়ে থানার আওতাধীন “জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প”–এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ও সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সিলেট সার্কেল মোঃ সাইজুদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জয়কলস হাইওয়ে থানার আয়োজনে নতুন ক্যাম্পের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিউর রহমান, মুতাওয়াল্লী জাউয়াবাজার জামে মসজিদ, সাংবাদিক আনোয়ার রনি, কামাল উদ্দিন সাধারণ সম্পাদক জাউয়াবাজার ব্যবসায়ী সমিতি, সাংবাদিক মোশাহিদ আলী, সুনামগঞ্জ জেলা বাস কার্যকরী পরিষদের বোরহান উদ্দিন, ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর রহমান, জেলা সিএনজি সমিতির সভাপতি সোহেল মিয়া এবং হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার ইনচার্জরা।
বক্তারা বলেন, এই ক্যাম্প স্থাপনের ফলে জাউয়াবাজারের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ এবং সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে। চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ হওয়ার পাশাপাশি জাউয়াবাজারে যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, বর্তমানে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজী থেকে পাগলাবাজার পর্যন্ত ৪৭ কিলোমিটার অংশে নিরাপত্তা রক্ষার জন্য একটি মাত্র থানা রয়েছে যা পর্যাপ্ত নয়। সে বিবেচনায় মহাসড়কের মাঝামাঝি জাউয়াবাজারে এই ক্যাম্প স্থাপনের মাধ্যমে হাইওয়ে পুলিশের সক্ষমতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হলো। তিনি পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান।
সড়কে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ বৃদ্ধি – ছাতকের জাউয়াবাজারে নতুন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন