সেলিম মাহবুব, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ছাতক থানা পুলিশের বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ সিআর-৫০০/২৪ (ছাতক) মামলার আসামি নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুল মজিদ (আউলাদ) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সিআর-৭/২৫ (ছাতক) মামলার আসামি কালারুকা ইউনিয়নের তেরাব আলীর পুত্র মো. মবত আলী (৪৩) কে এবং সিআর-১৫৫/২৫ (ছাতক) মামলার আসামি নোয়ারাই ইউনিয়নের কুইয়াদল গ্রামের বিল্লাল খাঁ’র পুত্র মো. জুয়েল খাঁ (২৭) কে পুলিশ গ্রেফতার করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার